ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

‘সরকার নিজ স্বার্থে জুলাই সনদ ও গণভোট দুটিকে আলাদা করে ফেলেছে’

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গণভোটের ৮৪ টি সংস্কারের পক্ষে সরকার হ্যা বলেছেন, কিন্তু পার্লামেন্টে তারা উল্টো কথা বলছে। তারা জুলাই সনদ মানবে কিন্তু গণভোট মানবে না। সরকার নিজ স্বার্থে জুলাই সনদ ও গণভোট, এ দুটিকে আলাদা করে ফেলেছে।
গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ও আইন মন্ত্রী সহ সরকারী দল পার্লামেন্টে বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানবো। এর অর্থ জুলাই সনদে যে নোট অফ ডিসেন্ট আছে সেই নোট অফ ডিসেন্ট সহ মানবে। কিন্তু তারা কখনো বলে না যে, গণভোটের রায় তারা অক্ষরে অক্ষরে মানবে। এর অর্থ সংবিধানের গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়গুলো তারা নোট অফ ডিসেন্ট সহ মানবে। অথচো ক্ষমতায় যেতে তারাও হ্যা তে ভোট দিয়েছে এবং বড় ফাকিবাজী করেছে।
স্থানীয় সরকার নির্বাচন ও গণতন্ত্র নিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো অবশ্যই। এ নির্বাচনটিকে আমরা জাতীয় নির্বানের আগেই চেয়েছিলাম এবং সরকার বিশেষ উদ্দেশ্যে সেটি মানেনি। এখন আমরা দাবী করছি, সরকার বড় অন্যায় করেছে যে ক্ষমতায় এসে পার্লামেন্টে শুরু হবার আগেই উনারা সিটি কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত করে ছেলেছেন। এটা চরমভাবে গণতন্ত্র এবং সংবিধান বিরোধী একটি কাজ। কিভাবে একটি ইলেকটেড সরকার এসে সিটি কর্পোরেশনের মত গুরুত্বপুর্ন জায়গায় সিলেকটেড দলীয় লোক দিয়ে দিলেন। এতেই বোঝা যায়, সরকার গণতন্ত্রের পথে হাটছেনা।
জেলা জামায়াতে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রটারি মোহাম্মদ আলমগীর, জেলা ইমাম সমিতির সভাপতি ফজলে রাব্বি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য ঠাকুরগাঁও রোকন সম্মেলনে যোগদানের পর তিনি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘সরকার নিজ স্বার্থে জুলাই সনদ ও গণভোট দুটিকে আলাদা করে ফেলেছে’

আপডেট সময় :