ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

সীমান্তে কিশোরী হত্যা জঘন্য ঘটনা, তীব্র প্রতিবাদ ঢাকার

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৬০ বার পড়া হয়েছে

বিএসএফের গুলিতে নিহত স্বর্ণ দাস

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএসএফ গুলিতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার স্বর্ণ দাস (১৩) নামে কিশোরী নিহতর ঘটনায় ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বিদেশমন্ত্রক। বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদলিপিতে এ ধরনের নির্মম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

এমন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিদেশমন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার স্মরণ করিয়ে দেয় যে, সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। এ ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত-বাংলাদেশ নির্দেশিকা-১৯৭৫ এর বিধানের লঙ্ঘন। এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করে সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত করা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সম্প্রতি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় স্বর্ণা দাস ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রাণ হারায়। সে পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। স্থানীয় নিরোদ বিহারী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো। স্বর্ণার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীমান্তে কিশোরী হত্যা জঘন্য ঘটনা, তীব্র প্রতিবাদ ঢাকার

আপডেট সময় :