সংবাদ শিরোনাম ::
সোনাইমুড়ীতে মমিনা খাতুন দাখিল ও কারিগরি মাদ্রাসার পুরস্কার বিতরণ
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ীতে মমিনা খাতুন দাখিল ও কারিগরি মাদ্রাসার বার্ষিক পুরস্কার ও কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট বিতরণ করা হয়।
গতকাল শনিবার (২৫ এপ্রিল) দুপুরে মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
ছেরাজুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ফরিদ উদ্দিন, সহ সভাপতি ডাঃ ইয়ছিন, সদস্য হারিছ মুন্সি, খোরশেদ আলমসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।



















