ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : ভারত Logo বান্দরবানে উপস্থাপনা ও বিতর্ক কৌশল বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু Logo মজুমদার ফুড প্রোডাক্টসের দূষণের অভিযোগে শেরপুরে মানববন্ধন Logo মহেশখালীতে অস্ত্র-গুলিসহ ‘মিন্টু বাহিনীর’ প্রধান আটক Logo গড়াই–পদ্মার তীর ঘেঁষে কুষ্টিয়ায় নির্মাণ হচ্ছে নতুন বাইপাস সড়ক Logo বন্যার পানি নামলেও খাগড়াছড়িতে পুনর্বাসনের বড় চ্যালেঞ্জ Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১২২ বোতল এস্কাফ সিরাপ ও ২০ মোবাইল জব্দ Logo কাঁঠালিয়ায় সাইবার আইনের মামলায় যুবক গ্রেপ্তার Logo রিয়ার এডমিরাল মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo চর সুনুটিয়ায় রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

স্বরূপকাঠীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় রথযাত্রা মহোৎসব

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কেন্দ্রীয় শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি সেবাশ্রম প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ভক্তিমূলক সংগীত, ধর্মীয় পতাকা ও নানা সাজসজ্জায় সজ্জিত শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। অংশগ্রহণকারীরা শ্রীশ্রী জগন্নাথ দেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা তুলে ধরেন।

আয়োজকরা জানান, রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা এবং প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয়েছে।

শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভক্তবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বরূপকাঠীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় রথযাত্রা মহোৎসব

আপডেট সময় :