হালুয়াঘাট পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা
- আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
হালুয়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি প্রস্তাাবিত বাজেট উপস্থাপন করেন। ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব তহবিলে আয় ধরা হয়েছে ১১ কোটি ৮৭ লাখ ৯২ হাজার ৫৭৪ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ২২ লাখ ৪৫ হাজার টাকা। এ খাতে উদ্বৃত্ত রাখা হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৪৭ হাজার ৫৭৪ টাকা।
উন্নয়ন তহবিলে আয় নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ৮৯ লাখ ২ হাজার ৯৮১ টাকা। এ খাতে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ১ কোটি ৫১ লাখ ৫২ হাজার ৯৮১ টাকা। এ ছাড়া মূলধন খাতে আয় ধরা হয়েছে ৪৯ লাখ ৮০ হাজার টাকা, ব্যয় ৪৪ লাখ টাকা এবং উদ্বৃত্ত ৫ লাখ ৮০ হাজার টাকা।
সব মিলিয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ২৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫৫৫ টাকা। মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২০ কোটি ৩ লাখ ৯৫ হাজার টাকা এবং সার্বিক উদ্বৃত্ত রাখা হয়েছে ৪ কোটি ২২ লাখ ৮০ হাজার ৫৫৫ টাকা।
অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।







