ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে এসকাফ জব্দ সহ গ্রেফতার-৩ Logo গোলখালীতে এক কিলোমিটার কাঁচা রাস্তায় চরম জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি Logo রাষ্ট্রপতি পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার Logo দাউদকান্দি টোলপ্লাজায় ৭০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার Logo বিয়ের চারদিন পর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের Logo উল্টো রথযাত্রায় শেষ হলো বান্দরবানের জগন্নাথ উৎসব Logo লেমুয়া বাজারে সারের অতিরিক্ত দাম, দুই ব্যবসায়ীকে জরিমানা Logo সাভারে র‍্যাবের অভিযানে ৮০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১ Logo আশুলিয়ায় ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার Logo ভারী বর্ষণে টুঙ্গিপাড়ায় আগাম সবজির ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

৬ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক বিচারপতি মানিক

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৩৯৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পৃথক ছয় হত্যা মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবী আদালত এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর মধ্যে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা, লালবাগ থানার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা ও বাড্ডা থানার পৃথক চারটি হত্যা মামলা রয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবী আদালত এই ৬ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। আদালতে শুনানি চলাকালে তিনি বলেন, আমি নিরপরাধ। এসব মামলা মিথ্যা, বানোয়াট।

বুধবার সকাল ৮টার পর তাকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্তিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়। শুনানি শেষে আদালত এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গত ২৩ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। পরদিন সকালে তাকে কানাইঘাট থানা পুলিশ ৫৪ ধারায় মানিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৭ সেপ্টেম্বর আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি। পরে সিলেট থেকে তাকে ঢাকায় আনা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৬ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক বিচারপতি মানিক

আপডেট সময় :