আদমদীঘিতে তিন মৎস্য খাদ্যের দোকানে জরিমানা
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘিতে লইসেন্স নবায়ন ব্যতীত ব্যবসা পরিচালনা করায় তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সদরে প্রাণিসম্পদ দপ্তরের সহায়তায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘ উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার সদরে বেশ কিছু মৎস্য ও পশু খাদ্যের দোকানের মালিকগন সররকারি নিয়মনীতি উপেক্ষা করে তাদের ব্যবসায় লাইসেন্স নবায়ন ব্যতীত ব্যবসা চালিয়ে আসছিল। এমন সংবাদের ভিক্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে একটি টিম আদমদীঘি সদর বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে লাইসেন্স নবায়ন ব্যতীত মৎস্য ও পশু খাদ্য বিক্রি করায় মের্সাস সরকার ট্রেডার্সের প্রোপাইটার মুজাহিদ আলীর ১০হাজার টাকা, একই অপরাধে মাসুদ রানা মৎস্য খাদ্য ভান্ডারের প্রোপাইটার মাসুদ রানার ৫হাজার টাকা ও হাবিবুল্লাহ মৎস্য খাদ্য ভান্ডারের প্রোপাইটার মোস্তফার ৫হাজার টাকা জরিমানা করেন। এ অভিযান চলমান থাকবে বলে ভ্রাম্যান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম জানান।

















