সংবাদ শিরোনাম ::
আদমদীঘিতে বিদ্যুৎ আইন মামলায় গ্রেপ্তার ১
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
- আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
আদমদীঘি থানা পুলিশ আদালতের সিআর বিদ্যুৎ আইন মামলায় গ্রেপ্তারী পরোয়ানামুলে শফিকুর ইসলাম নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে। সে সান্তাহার নতুন বাজার এলাকার আমজাদ হোসেনের ছেলে। গত সোমবার দিবাগত রাতে পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, সান্তাহার নতুন বাজার এলকার শফিকুল ইসলামের বিরুদ্ধে নেসকো কর্তৃক ২০২৫ সালে বগুড়া পিএলসি নেসকো বিদ্যুৎ আদালতে বিদ্যুৎ আইনে একটি মামলা হয়। আদালত সম্প্রতি ওই মামলায় শফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানাজারি করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

















