ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

আদমদীঘিতে ছুরিকাঘাত করে ছিনতাই, মামলা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘিতে টাকা পাওনার জেরে পুর্বশক্রতার জেরে বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে বাড়ি যাবার পথে মোটরসাইকেলের গরিরোধ করে মেহেদী হাসান (৩১) নামের এক প্রবাসি যুবককে ছুরিকাঘাতে আহত করে টাকা ও সোনার চেইন ছিনতাই ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (৬ জুলাই) রাতে আহত মেহেদী হাসানের বাবা আদমদীঘির সান্দিড়া গ্রামের এমদাদুল হক বাদী হয়ে আদমদীঘি থানায় এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে যাদের আসামী করা হয়েছে তারা হলো, আদমদীঘি উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার সেকেন্দার আলীর ছেলে রাজু হোসেন (৩৫), একই এলাকার খোকন হোসেনের ছেলে সাইফুল হোসেন (২৫) ও বাদশা মিয়ার ছেলে সুমন হোসেন (২৬)।
এজাহার সুত্রে জানা যায়, বাদি এমদাদুল হকের ছেলের সাথে টাকা লেনদেন সংক্রান্ত পুর্বশক্রতামুলক গত রবিবার দুপুরে বাদির ছেলে মেহেদী হাসান তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে সান্দিড়া গ্রামে বাড়ি যাবার পথে আসামীরা সান্তাহার আলশার মোড় সুজনের দোকানের সামনে পৌঁছিলে আসামীরা মেহেদী হাসানের গতিরোধ করে। এরপর পুর্বের টাকা লেনদেন বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামীরা দলবদ্ধ ভাবে মেহেদী হাসানকে মারধর ও ছুরিকাঘাতে আহত করে। এসময় তার ব্যাগে রাখা ২ লাখ টাকা, একটি সোনার চেইন ও রুপার বেসলেট ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মেহেদী হাসানকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। মামলার তদন্তকারি সান্তাহার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফরিদ হোসেন জানান, আসামী গ্রেপ্তার তৎপরতা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আদমদীঘিতে ছুরিকাঘাত করে ছিনতাই, মামলা

আপডেট সময় :