ঢাকা ১২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বৈজ্ঞানিক সেমিনার ও মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি Logo ঝিনাইদহে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo তথ্য অধিকার ব্যবহারে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo পরিচ্ছন্ন ইসলামপুর গড়তে ইউএনওর মতবিনিময় সভা Logo শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু Logo দেওয়ানগঞ্জে নিখোঁজ নারীকে আখাউড়া থেকে উদ্ধার Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড Logo পার্বতীপুরে যুবদলের উদ্যোগে ঈদ পুনমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

আছিয়ার বাড়িতে জামায়াত আমির

আমরা শিশুটির হত্যার বিচার দ্রুত কার্যকর দেখতে চাই

মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৮২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমরা শিশুটির হত্যার বিচার দ্রুত কার্যকর দেখতে চাই। আমাদের সমাজে আজ নোংরা অপসংস্কৃতি বিরাজমান। এই নোংরা অপসংস্কৃতির কারণে সমাজে নানা ধরনের অসঙ্গতি ঘটছে। এই নোংরা অপসংস্কৃতি বন্ধ করতে হবে।

আজ শনিবার সকাল ১০টায় মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্যাতনে মারা যাওয়া শিশুটির রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।

তিনি বলেন, ‘শিশুটি আজ নেই কিন্তু তার পরিবার আছে। আমাদের সবাইকে তার পরিবারের পাশে দাঁড়াতে হবে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচার দ্রুত কার্যকর হোক এটা আমাদের দাবি। তাদের এমন বিচার হওয়া দরকার যেন দেশবাসী সেই বিচার দেখে খুশি হয়।’

তিনি আরও বলেন, আপনারা বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখেন। বিচার তার আপন গতিতে গতিশীল। আমরা সঠিক বিচার পাবো। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় শিশুটির পরিবারের সঙ্গে আছে। আমাদের স্থানীয় নেতাকর্মীরা তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করে চলবে।

এর আগে তিনি সোনাতুন্দি গোরস্থানে শিশুটির রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন। শেষে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে তাদের বাড়িতে যান। এসময় তার মা না থাকায় তিনি তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের খোঁজ খবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আছিয়ার বাড়িতে জামায়াত আমির

আমরা শিশুটির হত্যার বিচার দ্রুত কার্যকর দেখতে চাই

আপডেট সময় :