ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

বিসিবির পরিচালক নির্বাচিত

মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং ডিসিপ্লিনারি কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
গতকাল বুধবার বিসিবি-র এই গুরুত্বপূর্ণ পদে তাঁর এই অর্জনে জেলা বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও জেলা বিএনপি এবং স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক,ক্রীড়া ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় সংবর্ধনায় ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলি, যুগ্ম সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ,যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান হান্নু, সাংগঠনিক সম্পাদক এস.এম. মজিদুল ইসলাম ও দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, জেলা কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মির্জা ফয়সল আমীনকে ফুলেল শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন এবং দেশের ক্রিকেট অঙ্গনে তাঁর ইতিবাচক অবদানের প্রত্যাশা ব্যক্ত করেন।
এছাড়া, ঐতিহ্যবাহী হাজীপাড়া ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠান (এইচ.কে.এস.পি)-এর প্রধান উপদেষ্টা হিসেবে তাঁর এই গৌরবময় অর্জনে প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ আতাউর রহমান ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরাও তাঁকে পৃথকভাবে সংবর্ধনা দেন।
মির্জা ফয়সল আমীনের এই সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া দেখা গেছে। তাঁর রাজনৈতিক সহকর্মী, ক্রীড়া সংগঠক, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষ ফেসবুকে পোস্ট দিয়ে শুভেচ্ছা ও আনন্দ প্রকাশ করছেন।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা বিভিন্ন মাধ্যমে জানান যে, দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠক হিসেবে মির্জা ফয়সল আমীনের সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাঁর এই দক্ষতা ও দূরদর্শিতা বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের ভালোবাসা পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিসিবির পরিচালক নির্বাচিত

মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন

আপডেট সময় :