ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ডিমলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উপকরণ ও সহায়তা বিতরণ Logo নান্দাইলে সীমানা প্রাচীর নির্মাণে বিদ্যালয়ের জমি হারানোর অভিযোগ Logo কাঁঠালিয়ায় ১০ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে তিন উপজেলার মানুষ Logo সুবর্ণচরে প্রাইভেট পড়তে গিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ Logo বড়লেখায় চুরি যাওয়া শার্ট উদ্ধার, গ্রেপ্তার ৬ Logo কেশবপুরে ফল মেলা, ফল চাষ সম্প্রসারণের আহ্বান Logo নোয়াখালীতে অস্বাস্থ্যকর খাবার রাখায় হাজী বিরিয়ানি ও টোকিও কাচ্চি বাড়ি জরিমানা Logo পার্বতীপুরের মানবিক ইউএনও সাদ্দাম হোসেন এর বদলি! Logo ছোনকা রহিমা নওশের আলী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত Logo নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক

ইসলামপুরে উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুরে তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীর মানবাধিকার, কার্যকর যোগাযোগ, অ্যাডভোকেসি এবং আচরণগত পরিবর্তনবিষয়ক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ইসলামপুর প্রেসক্লাবের হলরুমে বিএসআরএম-এর সহযোগিতায় এবং উন্নয়ন সংঘ (ইউএস)-এর বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের দক্ষতা উন্নয়ন, কার্যকর যোগাযোগ ও অ্যাডভোকেসি সক্ষমতা জোরদার করা এবং সমাজে ইতিবাচক আচরণগত পরিবর্তনে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
উন্নয়ন সংঘের স্ক্রিপ্ট প্রকল্পের প্রজেক্ট অফিসার আরজু আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উন্নয়ন সংঘের প্রকল্প পরিচালক মুর্শেদ ইকবাল, মনিটরিং ম্যানেজার রেজাউল করিম চঞ্চল, স্ক্রিপ্ট প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার লিটন সরকার, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, স্ক্রিপ্ট প্রকল্পের পিআর এডুকেটর মেহেদী হাসান অন্তত ও রবিন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সভাপতি বেলাল হিজড়া, সাধারণ সম্পাদক কাজল হিজড়া, অর্থবিষয়ক সম্পাদক জুমা হিজড়াসহ অন্যান্য প্রতিনিধিরা।
বক্তারা বলেন, তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং তাদের শিক্ষা, কর্মসংস্থান ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রশিক্ষণে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় তারা নিজেদের অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি, মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং সমাজে সমঅধিকার প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের উন্নয়নের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামপুরে উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় :