ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ Logo নগরকান্দায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo ইকনকে এক লাখ টাকা ও বেতনসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক Logo খাগড়াছড়িতে বৃক্ষমেলা, বিনা মূল্যে বিতরণ হবে ৬৮ হাজার চারা Logo দাখিল পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় ছাত্রীর আত্মহত্যা Logo জামালপুরে সড়কের ইট চুরির মামলায় ৪ আসামির জামিন নামঞ্জুর Logo ব্যক্তিগত বেতন থেকে চার শহীদ পরিবারকে ভাতা দিচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী Logo আদমদীঘিতে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo শেরপুরকে ক্যাশলেস স্মার্ট টাউন গড়তে পূবালী ব্যাংকের র‍্যালি Logo ঠাকুরগাঁও হাসপাতালে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ৪

ডিমলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উপকরণ ও সহায়তা বিতরণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য এবং সামাজিক নিরাপত্তা খাতে বিভিন্ন উপকরণ ও সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ ও সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান। প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৭০টি সিলিং ফ্যান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২১৭টি ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে রক্তচাপ মাপার যন্ত্র (বিপি মেশিন), হুইলচেয়ার, ওজন মাপার যন্ত্রসহ প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়।

এ ছাড়া অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) আওতায় গৃহস্থালি পুকুরে বাটা মাছ চাষ প্রদর্শনী কার্যক্রমের জন্য উপকারভোগীদের মধ্যে প্রয়োজনীয় উপকরণ ও মাছের খাদ্যও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী মফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম ইসলাম, ডিমলা থানার তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিমলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উপকরণ ও সহায়তা বিতরণ

আপডেট সময় :