ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ Logo নগরকান্দায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo ইকনকে এক লাখ টাকা ও বেতনসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক Logo খাগড়াছড়িতে বৃক্ষমেলা, বিনা মূল্যে বিতরণ হবে ৬৮ হাজার চারা Logo দাখিল পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় ছাত্রীর আত্মহত্যা Logo জামালপুরে সড়কের ইট চুরির মামলায় ৪ আসামির জামিন নামঞ্জুর Logo ব্যক্তিগত বেতন থেকে চার শহীদ পরিবারকে ভাতা দিচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী Logo আদমদীঘিতে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo শেরপুরকে ক্যাশলেস স্মার্ট টাউন গড়তে পূবালী ব্যাংকের র‍্যালি Logo ঠাকুরগাঁও হাসপাতালে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ৪

সুবর্ণচরে প্রাইভেট পড়তে গিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের অভিযোগে কামাল উদ্দিন ওরফে সিএনজি কামাল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর শিক্ষিকার বাবা।

গত বুধবার (২২ জুলাই) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এর আগে একই দিন সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কামাল একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইলিয়াছ সওদাগরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকালে ওই ছাত্রী তার শিক্ষিকার বাড়িতে প্রাইভেট পড়তে যায়। তবে সেখানে গিয়ে সে শিক্ষিকাকে অনুপস্থিত দেখতে পায়। এ সময় শিক্ষিকার বাবা সিএনজিচালিত অটোরিকশাচালক কামাল উদ্দিন দরজা খুলে ছাত্রীকে ঘরে ডেকে নেন এবং একপর্যায়ে তাকে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে না জানানোর জন্য তিনি ওই ছাত্রীকে ৫০০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

পরবর্তী সময়ে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে ফিরে স্বজনদের বিষয়টি জানালে জানাজানি হয়। একই দিন সন্ধ্যায় স্থানীয় জনতা অভিযুক্ত কামালকে আটক করে গণধোলাই দেয় এবং একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, নির্যাতিত ছাত্রীর মায়ের দায়ের করা মামলায় কামাল উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে। অন্যদিকে ভুক্তভোগী ছাত্রীকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার (ডাক্তারি পরীক্ষা) জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুবর্ণচরে প্রাইভেট পড়তে গিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেট সময় :