ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

ইসলামপুরে হানাদারমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরব ও বিজয়ের স্মৃতিবিজড়িত দিন আজ। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর দখলমুক্ত হয় জামালপুরের ইসলামপুর উপজেলা। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, গণহত্যা, নির্যাতন ও ধ্বংসযজ্ঞ শেষে স্বাধীনতার আলোয় প্রথমবারের মতো মুক্ত হয় এই জনপদ। তাই দিনটি আজও ইসলামপুরবাসীর কাছে এক গৌরবোজ্জ্বল, স্মৃতিময় ও ঐতিহাসিক দিন।
হানাদারমুক্ত হওয়ার পর ইসলামপুর থানা চত্বরে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করেছিলেন জালাল কোম্পানির বীর কমান্ডার, উত্তর দরিয়াবাদের ফকিরপাড়া গ্রামের কৃতী সন্তান মরহুম শাহ মোহাম্মদ জালাল উদ্দিন (জালাল শাহ ফকির)। তাঁর হাতে উত্তোলিত সেই পতাকা ইসলামপুরের মুক্তির ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হয়ে আজও স্মরণীয়।
এই তাৎপর্যপূর্ণ দিবসকে স্মরণ করে আজ ৭ ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হওয়া র‍্যালিটি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মির্জা কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা ফুলু মিয়া, রফিকুল ইসলাম, আব্দুর রশিদ, রফিক সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাগণ।
আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা ইতিহাস তুলে ধরেন এবং শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামপুরে হানাদারমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি

আপডেট সময় :