ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

‘একজন শিক্ষার্থী একটি গাছ একটি সবুজ ভবিষ্যত’

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত “PSTU গাব”এর একটি করে চারা বিতরণ এর মাধ্যমে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.বি.এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবন কেবল একটি সনদ অর্জনের জন্য নয়; এটি জ্ঞান অন্বেষণ, যুক্তিবাদী চিন্তার বিকাশ ও সত্য অনুসন্ধানের ক্ষেত্র। মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে গবেষণা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।’ তিনি অভিভাবকদের গাছের চারা উপহার দিয়ে বলেন আপনাদের সন্তান দেখাশোনার দায়িত্ব আমাদের আর আমরা যে আজকে গাছের চারা আপনাদের উপহার দিলাম সেটার লালন পালন করার দায়িত্ব আপনাদের নিতে হবে।
ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। সঞ্চালনা করেন ড. আমিনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা নিয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. এম জহুরুল হক, ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হক, এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খানসহ বিভিন্ন হলের প্রভোস্টরা। শিক্ষার্থীদের পক্ষে সোহেল রানা জনি, তন্ময়, সুবর্ণা নুরজাহান জিনিয়া প্রমুখ বক্তব্য দেন।
শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হলো।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ডঃ রাহাত মাহমুদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘একজন শিক্ষার্থী একটি গাছ একটি সবুজ ভবিষ্যত’

আপডেট সময় :