ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

চুরি-ডাকাতি প্রতিরোধে নেছারাবাদে যৌথ প্রহরায় পুলিশ-জনতা

পিরোজপুর (নেছারাবাদ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘরকুড়িয়ানা ইউনিয়নে চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে পুলিশ ও স্থানীয় জনগণের যৌথ উদ্যোগে রাতের পাহারা কার্যক্রম শুরু হয়েছে।

জিন্দাকাঠি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক ডাকাতির ঘটনায় জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হওয়ায় ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও পুলিশের সমন্বয়ে এ উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নেছারাবাদ ও কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বলেন, অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তিনি নিয়মিত ও সুসংগঠিতভাবে রাতের পাহারা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনা নজরে এলে দ্রুত থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানাতে হবে। তিনি ঝুঁকি না নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, জনগণের নিরাপত্তায় পুলিশ সবসময় পাশে থাকবে।

অনুষ্ঠানে সমবায় সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের জনসম্পৃক্ত উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে এলাকায় চুরি-ডাকাতি কমে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চুরি-ডাকাতি প্রতিরোধে নেছারাবাদে যৌথ প্রহরায় পুলিশ-জনতা

আপডেট সময় :