ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রামগতিতে মাটি খুঁড়তে গিয়ে তিনটি মর্টার শেল উদ্ধার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় পানির লাইন মেরামতের সময় মাটি খুঁড়তে গিয়ে মর্টার শেল সদৃশ তিনটি বিস্ফোরক উদ্ধার হয়েছে। ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তাজুল ওসি সড়কের শহীদ মাস্টার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পৌরসভার উপপ্রকৌশলী রিফাত হাসান জানান, পানির লাইন মেরামতের জন্য মাটি খোঁড়ার সময় শ্রমিকরা মর্টার শেল সদৃশ তিনটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশ লাল ফিতা দিয়ে এলাকা ঘিরে রেখেছে এবং নিরাপত্তার স্বার্থে সড়কটির দুই দিকের যান চলাচল বন্ধ করে দিয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে বস্তুগুলো মর্টার শেল বলে ধারণা করা হচ্ছে। তবে নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। বিশেষজ্ঞ দলের মতামত পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামগতিতে মাটি খুঁড়তে গিয়ে তিনটি মর্টার শেল উদ্ধার

আপডেট সময় :