সংবাদ শিরোনাম ::
কাঁঠালিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির লিফলেট বিতরণ
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
- আপডেট সময় : ১০০ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা সদরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলা বিএনপির (একাংশের) আয়োজনে দিনবর এ কর্মসূচী পালন করা হয়।
ঢাকাস্থ কাঁঠালিয়া কল্যাণ সমিতির সভাপতি ব্যবসায়ী শামীম সিকদার ও সাধারন সম্পাদক শাহনিয়াজ আকন্দ গেন্দেুর নেতৃত্বে বিএনপি কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের পক্ষে কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কাঁঠালিয়া পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ ও কাঁঠালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
















