দক্ষিণ আফ্রিকায় গুলিতে নোয়াখালীর প্রবাসী ব্যবসায়ী নিহত
- আপডেট সময় : ১০ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার পাঁচ বছর বয়সী মেয়েও আহত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে এ ঘটনা ঘটে। নিহত মো. ইয়াছিন (৪০) নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, ইয়াছিন প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠান ও নিজস্ব বাড়ি ছিল। এক বছর আগে তিনি পরিবারকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যান। মঙ্গলবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার সময় বাড়ির গেটের সামনে সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার পাঁচ বছর বয়সী মেয়ে ফারহানা আহত হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
















