ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নারায়ণগঞ্জে ২ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

মনির হোসেন
  • আপডেট সময় : ১০ বার পড়া হয়েছে

জব্দকৃত পন্য

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের শিবু মার্কেট-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুটি ট্রাকে তল্লাশি করে ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার টাকা।

তিনি আরও জানান, ট্রাকের চালক ও হেলপারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়েছে। পরে জব্দ করা পলিথিন ধ্বংসের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে ২ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

আপডেট সময় :