ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শরীয়তপুরে শিক্ষার্থীকে কুপিয়ে মারধর, মামলা Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ

কুষ্টিয়ায় যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ২০৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মাঠের ধানক্ষেত থেক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা ও মুখ পোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার কৃষকরা ধান কাটতে গিয়ে রামচন্দ্রপুর বিলের মাঠের ধানক্ষেতে মরদেহটি দেখতে পায়।
স্থানীয় বাসিন্দা ও কৃষকরা জানান, বুধবার সকাল ৯টার দিকে প্রতিদিনের মত তারা মাঠে ধান কাটতে যায়। এ সময় রামচন্দ্রপুর বিলের মাঠে কৃষক মনির জমিতে মুখ পোড়ানো, গলাকাটা বিবস্ত্র মধ্যবয়সী একজনের মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে ধানক্ষেতে ফেলে মুখে আগুন দেওয়া হয়েছে। স্থানীয় কৃষক রাজা আলী বলেন, বুধবার সকালে আমার জমিতে সার ও বীজ দিতে এসেছিলাম। আমার ঠিক পাশের জমিতেই তাকিয়ে দেখি পুতুলের মতো কি যেন পড়ে আছে। কাছে দিয়ে দেখি মুখ পোড়ানো ও গলাকাটা বিবস্ত্র মরদেহ পড়ে আছে। পরে আমি পুলিশকে বিষয়টি জানাই। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব তালুকদার বলেন, উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মাঠে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মরদদেহের পরিচয় ও অপরাধী শনাক্তের কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুষ্টিয়ায় যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় :