ঢাকা ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ডামুড্যায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু Logo ​রাজনৈতিক প্রভাব খাটিয়ে আপন ভাইদের জমি দখলের অভিযোগ Logo জাজিরার নাওডোবা বাসস্ট্যান্ডে ‘বাবু-অপু সিন্ডিকেট’-এর চাঁদাবাজি, অতিষ্ঠ পরিবহন সংশ্লিষ্টরা Logo দিনাজপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বৈজ্ঞানিক সেমিনার ও মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি Logo ঝিনাইদহে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo তথ্য অধিকার ব্যবহারে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo পরিচ্ছন্ন ইসলামপুর গড়তে ইউএনওর মতবিনিময় সভা Logo শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে নেওয়া হবে : মির্জা ফখরুল

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৫৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাফিলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতথ্য দেন।

বেগম জিয়ার জন্য দোয়া চেয়ে মির্জা ফখরুল আরও বলেন, তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। তার জন্য সবাই দোয়া করবেন।

ভারতে বসে শেখ হাসিনা যেকোনো ষড়যন্ত্রের সুযোগ নিতে পারেন। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা সংখ্যালঘুদের দিয়ে একটা চক্রান্ত করতে চেয়েও পারেননি। জনগণ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করেছে।

সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মির্জা ফখরুল বলেন, কোনো দুষ্কৃতকারী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য, প্রত্যেক এলাকায় শান্তি বিগ্রেড তৈরি করতে হবে। মসজিদ, মন্দিরসহ সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা দেবেন। আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

ফখরুল বলেন, এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি। নব্য ফ্যাসিবাদ যাতে আর আসতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু জঞ্জাল সৃষ্টি হয়েছে, তা পরিষ্কার করতে হবে। আমাদের সবাইকে সে পর্যন্ত ধৈর্য ধরতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু , অ্যাডভোকেট আহমেদ আজম খান, আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, খাইরুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে নেওয়া হবে : মির্জা ফখরুল

আপডেট সময় :