ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি Logo বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ঈশ্বরদীতে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo ইসলামপুরে জেসমিন প্রকল্পের সচেতনতামূলক সভা

গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তোলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন সক্ষমতা আরও সমৃদ্ধ করার লক্ষ্যে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৩ জুন) সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা সদরের খোলা মাঠে আয়োজিত তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী।
উদ্বোধনের আগে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে কৃষক, কৃষি উদ্যোক্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী বলেন, “গোলাপগঞ্জ একটি কৃষি সম্ভাবনাময় অঞ্চল। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ অঞ্চলের কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কৃষি খাতে ব্যাপক বরাদ্দ, প্রণোদনা ও আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে কাজ করছে।”
তিনি আরও বলেন, “প্রযুক্তিনির্ভর কৃষিই ভবিষ্যতের কৃষি। আধুনিক কৃষিযন্ত্র ও উন্নত প্রযুক্তির ব্যবহার উৎপাদন বৃদ্ধি, খরচ হ্রাস এবং কৃষকদের আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি মেলার মাধ্যমে কৃষকরা নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে এবং তা ব্যবহারে উৎসাহিত হবেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কবির চৌধুরী শাহিন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর ও নজমুল ইসলাম পুতুল, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাশরেফুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, কৃষক দলের সভাপতি ফুরুক আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি কফিল উদ্দিন মেম্বার, পৌর বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক কাউন্সিলর নজরুল ইসলাম, সদস্য সুফিয়ান আহমদ খান, যুববিষয়ক সম্পাদক এম এ আশিক, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিলেট জেলা যুবদলের মৎস্যবিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, গোলাপগঞ্জ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লায়েছ আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাদল আহমদ ও রাজু আহমদ তালুকদার, সদস্য সাকিল আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।
তিন দিনব্যাপী এ মেলায় আধুনিক কৃষিযন্ত্র, উন্নত জাতের ফসল, কৃষি উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ পদ্ধতি এবং কৃষি সম্প্রসারণ বিভাগের বিভিন্ন সেবামূলক কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে। মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আপডেট সময় :