ছোনকা রহিমা নওশের আলী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা রহিমা নওশের আলী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ২টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। প্রধান অতিথি হিসেবে তিনি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ সময় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমুও একটি গাছের চারা রোপণ করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
পরে কলেজের অধ্যক্ষ এস এম আসাদুজ্জামানের সভাপতিত্বে শিক্ষক স্টাফরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন, শেরপুর উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচি শেষে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
এছাড়া ইউএনও সাইদুজ্জামান হিমু, কলেজ কর্তৃপক্ষকে একটি ফুটবল উপহার দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের শিক্ষক মোঃ মিজানুর রহমান।
















