সংবাদ শিরোনাম ::
আদমদীঘিতে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘিতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুন্দগ্রাম ইউনিয়নের চকপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আইজুল আলী প্রামাণিক এবং উপড় পোওতা গ্রামের সেকেন্দার আলী (পঁচা)–এর ছেলে ওয়াসিম আলী।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে জিআর মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।














