ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩০ নভেম্বর-২০২৫। জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি মতিউর-সাধারণ সম্পাদক সুইট। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মতিয়র রহমান আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এএইচএম ওবায়দুর রহমান সুইট।
গতকাল শনিবার জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার।
প্রধান নির্বাচন কমিশনার জেসমিন নাহার জানিয়েছেন, রেড ক্রিসেন্টের জয়পুরহাট ইউনিটে ১৯৬০ জন ভোটার রয়েছে। তাদের মধ্যে ১০৮১ জন ভোট দিয়েছেন। এরমধ্যে বাতিল হয়েছে ৬২টি ভোট ।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতির একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেনজন ৪ প্রার্থী। এই পদে বিজয়ী প্রার্থী মতিয়র রহমান পেয়েছেন ৩৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আ: ছালাম পেয়েছেন ৩৪৩ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী এএইচএম ওবায়দুর রহমান সুইট পেয়েছেন ৩৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক আমিনুর রহমান বকুল পেয়েছেন ২৮৫ ভোট। এই একটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬ জন প্রার্থী ।
এছাড়া ৫টি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৯ জন প্রার্থী। এই ৫টি পদে বিজয়ী প্রার্থীরা পারভীন বানু পেয়েছেন ৪৯০ ভোট, নূর মোহাম্মদ আজাদ রাব্বী পেয়েছেন ৫০৯ , শরিফুল ইসলাম পেয়েছেন ৪৭৭ , খলিলুর রহমান পেয়েছেন ৩৭২ এবং আলকাওসার জনি পেয়েছেন ৪৩৭ ভোট।
এরআগে চলতি মাসের ১১ নভেম্বর রেড ক্রিসেন্টের এই ইউনিটে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর আপত্তি-নিষ্পত্তি, মনোনয়ন বিতরণ, যাচাই-বাছাই ও প্রার্থী প্রত্যাহারের নানান ধাপ পেরিয়ে গেল ২৫ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সব প্রস্তুতি শেষে শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন

আপডেট সময় :