জলঢাকায় শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মশালা
- আপডেট সময় : ৪৯ বার পড়া হয়েছে
নীলফামারীর জলঢাকায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার ও সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির ২০২৬-২৭ অর্থবছরের কর্মসম্পাদন পরিকল্পনার অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সোমবার (২০ জুলাই) দুপুরে টেংগনমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
মূল আলোচক ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. দেবদুলাল রায়। বিশেষ অতিথি ছিলেন নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামারুজ্জামান, টেংগনমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান এবং অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী।
কর্মশালায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, মানসিক চাপ মোকাবিলা এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে মানসিক স্বাস্থ্য সচেতনতাবিষয়ক নাটক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

















