ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, যুবক গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে জান্নাতি (৫) কে ধর্ষণের পর গুরুতর অবস্থায় ফেলে পালিয়ে যায় একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে রবিউল (৩০)।

গত ২০ জুলাই সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জান্নাতিকে একা পেয়ে রবিউল তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে জান্নাতির মা-বাবা তাকে রক্তাক্ত ও কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পৌনে সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর খুলনা রেঞ্জ ডিআইজির সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) তোফায়েল আহমেদ এবং নড়াইল পুলিশ সুপার এর নেতৃত্বে জেলা পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে ২১ জুলাই মঙ্গলবার সকাল সোয়া নয়টায় স্থানীয় জনগণ অভিযুক্ত রবিউলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, খুব দ্রুতই চার্জশীট দেওয়া হবে। তবে তড়িঘড়ি না করে চার্জশীটের গুণগত মান ও ত্রুটিমুক্ত প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি। প্রয়োজনে তিনি নিজেই বিষয়টি তদারকি করবেন। তিনি আরও জানান, সর্বোচ্চ তিন মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, যুবক গ্রেপ্তার

আপডেট সময় :