ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কানাডার কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র

গণমুক্তি ডেস্ক
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কানাডা থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস গতকাল (সোমবার) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে ১৯৩০ সালের স্মুট-হাওলি শুল্ক আইনের ৩৩৮ ধারার আওতায় কানাডার নির্দিষ্ট কিছু পণ্যে শুল্কারোপ করা হবে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, কানাডার ওয়াইন, হকি স্টিক ও সিমেন্টসহ আরও কিছু পণ্যে এই শুল্ক আরোপ করা হবে। এমনকি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির শর্ত পূরণ করা পণ্যও এর আওতায় পড়তে পারে।

তবে জ্বালানিসহ ১৯৬২ সালের বাণিজ্য সম্প্রসারণ আইনের ২৩২ ধারার আওতায় শুল্কযোগ্য পণ্য এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে এই নতুন শুল্ক প্রযোজ্য হবে না।

হোয়াইট হাউস জানিয়েছে, কানাডার ‘বৈষম্যমূলক আচরণের’ কারণে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর যে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, তা কমাতেই এই শুল্ক আরোপ করার সিদ্ধান্ত হয়েছে। নতুন শুল্ক ব্যবস্থা পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী ১৯ আগস্ট থেকে কার্যকর হবে।

সূত্র: সিএমজি বাংলা

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কানাডার কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় :