ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বৈজ্ঞানিক সেমিনার ও মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি Logo ঝিনাইদহে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo তথ্য অধিকার ব্যবহারে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo পরিচ্ছন্ন ইসলামপুর গড়তে ইউএনওর মতবিনিময় সভা Logo শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু Logo দেওয়ানগঞ্জে নিখোঁজ নারীকে আখাউড়া থেকে উদ্ধার Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড Logo পার্বতীপুরে যুবদলের উদ্যোগে ঈদ পুনমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

জামালপুরে হাসপাতাল-বিএনপি কার্যালয়ে হামলায় গ্রেপ্তার ৫

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ২৯৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা মামলার প্রধান আসামি এম শুভ পাঠানসহ ৫জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ।

এরআগে গত (২২ ডিসেম্বর) গভীর রাতে রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- জামালপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এম শুভ পাঠান, তার সহকর্মী রিপন হোসেন হৃদয়, মাসুম মিয়া, রাজু ও ঝুটন মিয়া। তারা সবাই শহরের বাসিন্দা।

পুলিশ জানায়- গত ২৯ নভেম্বর রাতে জামালপুর শহরের সরদারপাড়ায় একটি বেসরকারি হাসপাতাল, জেলা বিএনপির কার্যালয়সহ মোট তিনটি জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে আসামিরা। সে সময় ঘটনাটি শহরের ব্যাপক আলোড়ন তৈরি করে। এ ঘটনায় মামলার পর থেকে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। গত রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তবে অস্ত্র উদ্ধার করতে না পারায় আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জামালপুরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম বলেন, গত ৩০ নভেম্বর হাসপাতালটির পরিচালক ও একজন কর্মচারী পৃথক দুটি মামলা করেন। সেই মামলার তদন্তে রাজধানী থেকে তাকের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞেসাবাদে আসামিরা সড়ক পারাপার নিয়ে এ ঘটনা ঘটায়। এ ঘটনায় অস্ত্র উদ্ধার করা যায়নি। তবে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে হাসপাতাল-বিএনপি কার্যালয়ে হামলায় গ্রেপ্তার ৫

আপডেট সময় :