ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাগেরহাটে যুবদলের বর্ণাঢ্য বিজয় র‌্যালি

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাগেরহাট জেলা যুবদলের বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লার নেতৃত্বে বগেরহাট শহরের নূরমসজিদের মোড় থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন বাজার ৪ রাস্তার মোড়ে জেলা বিএনপি আয়োজিত বিজয় র‌্যালিতে যোগদান করে। র‌্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ বক্তৃতা করেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি শাহেদ সোমি বাদশা, মাসুদুজ্জামান মাসুদ,মোঃ সাইফুজ্জামান মনা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, এস কে বদরুল আলম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সুমন পাইক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল হাসান প্রমূখ।
উক্ত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা সব-সময় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই।
বক্তারা আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের এখন থেকেই ঘরে ঘরে গিয়ে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। জনগণের রায় নিয়ে বিএনপি পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরে এসে একটি উন্নত, গণতান্ত্রিক, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে— যেখানে থাকবে বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমতের স্বাধীনতা।
সমাবেশে বক্তারা আরও বলেন, ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরশাসক জাতির ওপর চেপে বসতে না পারে, সে লক্ষ্যে বাগেরহাট জেলা যুবদল নিরলসভাবে কাজ করে যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাগেরহাটে যুবদলের বর্ণাঢ্য বিজয় র‌্যালি

আপডেট সময় :