ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

টেকনাফের উদ্দেশে ছেড়ে আসা ৪ জাহাজ আরাকান আর্মির কবজায়

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৩৪৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে ছেড়ে আসা ৪টি পণ্যবাহী জাহাজ দেশটির বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে তিনদিন ধরে আটকা রয়েছে। জাহাজগুলোতে আনুমানিক ৪০ কোটি টাকার পণ্য রয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুটি ও এর পরদিন গত শুক্রবার আরও দুটিসহ মোট চারটি পণ্যবাহী জাহাজ টেকনাফ জেটিঘাটের ওপারে মিয়ানমার সীমান্তে থাকা আরাকান আর্মি আটক করে রেখে দেয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল শনিবার সকাল পর্যন্ত পণ্যবাহী জাহাজগুলো আরাকান আর্মি ছেড়ে দেয়নি বলে জানিয়েছেন টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহদুর। তিনি বলেন, গত বৃহস্পতিবার দুটি ও গত শুক্রবার দুটিসহ মোট চারটি পণ্যবাহী জাহাজ মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে ছেড়ে আসার সময় আরাকান আর্মি টেকনাফ জেটিঘাটের ওপারের মিয়ানমার সীমান্তে আটকে দেয়। এরপর থেকে আজ (গতকাল শনিবার) তিন দিন হচ্ছে, এখনো পণ্যবাহী জাহাজ চারটি আরাকান আর্মি ছেড়ে দেয়নি।

জাহাজগুলো আরাকান আর্মি আটকের বিষয়ে আমাদের বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবগত করেছি। সেগুলো ফেরত আনার বিষয়ে তারা চেষ্টা করছেন বলে জানা গেছে। তিনি আরও বলেন, আটক জাহাজে বাংলাদেশি ব্যবসায়ীদের আনুমানিক ৩০-৪০ কোটি টাকার পণ্য রয়েছে। এমন ঘটনায় বন্দরের আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ব্যাপারে টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্যবাহী জাহাজ আরাকান আর্মি তিনদিন ধরে তাদের সীমান্তে আটকে রেখে দিয়েছে। এখনো পর্যন্ত আটকে রাখা পণ্যবাহী জাহাজগুলো তারা ছাড়েনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফের উদ্দেশে ছেড়ে আসা ৪ জাহাজ আরাকান আর্মির কবজায়

আপডেট সময় :