ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

তানোরে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

তানোর (রাজশাহী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর তানোরে র‍্যাব-৫ এর অভিযানে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ডিসেম্বর রাত ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি বিশেষ অপারেশন দল পৃথক তিনটি স্থানে এ অভিযান পরিচালনা করে।
র‍্যাব সূত্র জানায়, তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের এন্তাজ আলীর বসতবাড়ির পশ্চিম পাশে গরু রাখার গোয়ালঘরের পেছনে রান্নার লাকড়ির নিচে, একই এলাকার আব্দুস সোবাহানের বসতবাড়ির উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে এবং জয়নাল নামের অপর এক ব্যক্তির বসতবাড়ির উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— ০১টি কাঠের হাতলযুক্ত বিদেশি পিস্তল (যার গায়ে ইংরেজিতে ‘MADE IN USA 7.0-5 MM’ লেখা রয়েছে), ০২টি সিলভার রঙের খালি ম্যাগাজিন, ০৫ রাউন্ড পিস্তলের গুলি, ১২টি শর্টগানের গুলি, ০৪টি পাইপগান এবং ০৬টি চিকন পাইপসহ অস্ত্র তৈরির বিভিন্ন খুচরা যন্ত্রাংশ।
র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত পিস্তল ও গোলাবারুদ সম্পর্কে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা এর মালিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তানোরে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

আপডেট সময় :