ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জে মাদক সেবন, ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে গতকাল বুধবার জিহাদ (২১) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১০ জুন বুধবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ সাজা দেন।জিহাদ ইসলামপুর উপজেলার মলমগঞ্জ শেখ পাড়া গ্রামের তারা মিয়ার ছেলে। তিনি মা, স্ত্রী সহ দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর এলাকায় নানা বাড়িতে থাকতেন।দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন পৌর শহরের কালিকাপুর এলাকায় মাদক সেবন করে মা, নানি ও স্ত্রীর সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন জিহাদ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করা হয়। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এ দণ্ডাদেশ দেন।দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন- মাদক সেবন ও পরিবারের সাথে উচ্ছৃঙ্খল আচরণের কথা স্বীকার করেন ওই যুবক। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

আপডেট সময় :