ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

দেওয়ানগঞ্জ সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, দেওয়ানগঞ্জ (জামালপুর)
  • আপডেট সময় : ২৮০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ প্রেসক্লাব এর আয়োজনে আজ শনিবার গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা। শনিবার (০৯ আগস্ট ) দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেস ক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শামসুল হুদা রতনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবু সাইদ গালিবের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি নূর ই ইলাহী, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর আল বশির, কোষাধ্যক্ষ হাসান আলী, এহসানুল হক সাজিদ, পারভীন আক্তার,সুমন মিয়া,সাগর আলী, মীর প্লাবন লাভলু, শামিম মিয়া,শফিকুল ইসলাম , আ.আলিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এসময় বক্তারা বলেন, তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে ও জবাই করে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে দুর্বৃত্তরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেওয়ানগঞ্জ সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় :