ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

ধামরাইয়ে ম্যুরাল পাহারায় আনসার নিয়োগে অনিয়মের অভিযোগ

ধামরাই (ধামরাই) প্রতিনিধি
  • আপডেট সময় : ২০৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার ধামরাই পৌরসভা প্রাঙ্গণে স্থাপিত হয়েছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল,সেই ম্যুরাল পাহারায় দু’জন আনসার সদস্য নিয়োগকে ঘিরে বেআইনি ও নিয়মবহির্ভূত কার্যক্রমের অভিযোগ উঠেছে। স্থানীয় রাজনৈতিক নেতা, সাবেক পৌর দায়িত্বশীল ব্যক্তি এবং বিএনপি নেতৃবৃন্দ এসব অভিযোগ করেছেন।
এ বিষয়ে স্থানীয় সূত্র জানায়, সাবেক মেয়র গোলাম কবির মোল্লার সময় প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে ম্যুরালটি নির্মাণ করা হয়।
অভিযোগ রয়েছে,মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ছাড়া ব্যক্তিগত উদ্যোগে ব্যয় অনুমোদন করে মেয়র গোলাম কবির । এখনো নির্মাণকারীর পুর্ণ বিল এখনও পরিশোধ হয়নি।
তখন ম্যুরালটির নিরাপত্তায় পৌরসভা প্রতি মাসে ২০ হাজার টাকা বেতনে দু’জন আনসার সদস্য নিয়োগ দেয়।
এ বিষয়ে বিএনপি নেতারা দাবি করেছেন এই নিয়োগ সম্পূর্ণ বেআইনি,পৌর রাজস্ব তহবিল থেকে আনসারের বেতন প্রদান নিয়মবহির্ভূত, আনসার সদস্যদের বেতনে ইতোমধ্যে প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে।
পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে ধামরাই পৌরসভায়ও অনিয়ম করা হয়েছে, আনসার নিয়োগের বিষয়টি ইউএনও কে জানানো হয়েছে ।
এ বিষয়ে সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা নাজিম উদ্দিন মনজু বলেন,ম্যুরাল নির্মাণে মন্ত্রণালয়ের অনুমোদন ছিল না,আর আনসার নিয়োগও অবৈধ, এমনকি নির্মাণ বিলেও গরমিল রয়েছে।তিনি আরো জানান, জুলাই আন্দোলনের সহিংসতায় ম্যুরালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও সেটি এখনও প্রাঙ্গণে রয়েছে এবং আনসার সদস্যরাও সেখানে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম নবী বলেন সাবেক মেয়রের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়া যাচ্ছে, আনসার দুইজন আছে, তবে তাদের দিয়ে এখনো পৌরসভা পাহারা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ধামরাইয়ের ইউএনও ও বর্তমান পৌর প্রশাসক মামনুন আহমেদ অনিক বলেন অভিযোগ পেয়েছি এবং বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আনসার সদস্যদের নাইট গার্ডের দায়িত্বে রাখা হয়েছে।বর্তমানে পৌরসভায় তিনজন নিয়মিত নাইট গার্ড কর্মরত। পাশাপাশি আরও দুই আনসার সদস্যের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললে ইউএনও বলেন মোট সংখ্যা ৫জন কিনা নিশ্চিত নই বিষটি খতিয়ে দেখবো

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধামরাইয়ে ম্যুরাল পাহারায় আনসার নিয়োগে অনিয়মের অভিযোগ

আপডেট সময় :