ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৬ Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি

নওগাঁয় মুদি ব্যবসায়ীকে মারপিট ও অর্থ ছিনতাই, স্থানীয়দের প্রতিবাদ

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৫৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ সদর উপজেলার ফতেপুর এলাকায় এক মুদি ব্যবসায়ীকে পথরোধ করে মারধর, অর্থ ছিনতাই এবং প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। আহত ব্যবসায়ী বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
অভিযোগে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফতেপুর বাজার থেকে ব্যবসা শেষে বাড়ি ফিরছিলেন মুদি ব্যবসায়ী মোঃ সুমন। এসময় ফতেহপুর গ্রামের বাহাদুর মোড়ে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত, শাকিল সরদার, মোঃ কুরুন, জাকির হোসেন ও আলমগীর হোসেন তার গতিরোধ করে এলোপাতাড়ি মারপিট শুরু করে। হামলাকারীরা তার দুই হাত বেঁধে ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং কাছে আরও এক লাখ টাকা দাবি করে, তা না দিলে হত্যার হুমকি দেন।
এদিকে মোঃ চান ফতেপুর বাজার কমিটির সভাপতির বাড়ির সামনে চিৎকার করতে থাকেন। এসময় স্থানীয় গ্রামবাসী এবং ফতেহপুর বাজারের লোকেরা মোঃ সুমনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।
মোঃ চাঁন জানিয়েছেন, সুমনের চিৎকার শুনে তিনি তাকে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর ৫ সেপ্টেম্বর ২০২৫, রাত আনুমানিক ৯টায় মোঃ চানের ছোট ভাই মোঃ হোসেন আলী ও তার বন্ধু মিলনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলাকারীরা বাজারে চাপাতি, রড ও অন্যান্য হাতিয়ার দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। চাঁনের ভাইয়ের মাথায় ধারালো অস্ত্রের আঘাত পড়ে এবং মিলনের বাম হাতের হাড়ও ভেঙে যায়। উভয় আহতকে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ফতেপুর বাজারের দোকানদাররা একত্রিত হয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তারা দাবি করেছেন, শাকিল সরদার ও তার সহযোগীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক, যেন বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা যায় এবং এই ধরনের হামলার বিচার হয়।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জনগণ আশা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় মুদি ব্যবসায়ীকে মারপিট ও অর্থ ছিনতাই, স্থানীয়দের প্রতিবাদ

আপডেট সময় :