ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

নগরকান্দায় স্কুল ফিডিং কর্মসূচি

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে ৫ম দিনের কর্মসূচির অংশ হিসেবে কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুধ ও ডিম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিদ্যালয়ের প্রায় ২৫০ জন শিক্ষার্থী, শিক্ষক ও উপস্থিত অভিভাবকদের মাঝে পুষ্টিকর দুধ ও ডিম পরিবেশন করা হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবারের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত দুধ ও ডিম খাওয়ার কোনো বিকল্প নেই। তাই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এ বিশেষ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। দুধ ও ডিম বিতরণের মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫-এর ৫ম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নগরকান্দায় স্কুল ফিডিং কর্মসূচি

আপডেট সময় :