ঢাকা ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নড়াইলে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচিতে এমপি নিপুন রায়

নড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে রোববার সকালে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১১-এর সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী।

তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করেন।

এ সময় পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নড়াইলে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচিতে এমপি নিপুন রায়

আপডেট সময় :