ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

নড়াইলে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

নড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নড়াইলে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু হয়েছে। রোববার (২৬ জুলাই) জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক ড. আব্দুল সালাম ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিক এবং সহকারী বন সংরক্ষক কাজী ইশতিয়াকসহ জেলা প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

অনুষ্ঠানে বন বিভাগের পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নড়াইলে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

আপডেট সময় :