আলফাডাঙ্গায় ছাত্রদলের নতুন কমিটি গঠনে বিএনপির আলোচনা সভা
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠনকে সামনে রেখে পৌর বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন। সভায় নেতৃত্ব দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।
সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইস্রাফিল মোল্লা, প্রচার সম্পাদক মো. কামরুজ্জামান কদর, দপ্তর সম্পাদক ফারুক হোসাইন কাজল, পৌর ছাত্রদলের সভাপতি সোহেল শরিফসহ বিভিন্ন ওয়ার্ডের নেতারা।
সভায় ছাত্রদলের নতুন কমিটি গঠন, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, একটি ঐক্যবদ্ধ, সক্রিয় ও শক্তিশালী ছাত্রদল গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা হবে।
আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব বলেন, যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করা হবে। কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ থাকবে না।
সভা শেষে নেতাকর্মীরা সংগঠনের ঐক্য বজায় রেখে আলফাডাঙ্গা পৌর ছাত্রদলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।














