ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

নবীনগর পৌরসভার  স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা বিষয়ে অংশীজনের পরামর্শ সভা অনুষ্ঠিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা  প্রণয়নের লক্ষ্যে অংশীজনের সাথে পরামর্শ সভা বুধবার (১৩/৮) পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিআরআরপি) এর আওতায় পরিকল্পনা উপস্থাপন করা হয়। এ প্রকল্পে সহযোগিতা করছে বিশ্বব্যাংক, ইপটিসা, এডিএসএল ও ডিপিডিএস।

অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা, এবং জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। সভায় নবীনগর পৌরসভার প্রশাসক রাজীব চৌধুরী সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, এছাড়া প্রকল্পের প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌস খান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, হোপ সংস্থার নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল, রাজনৈতিক নেতৃবৃন্দ, নবীনগর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জি এম আরিফ সারোয়ার উপস্থিত ছিলেন। এ পরামর্শ সভায় ৯ টি ওয়ার্ড থেকে বিভিন্ন পেশা ও বয়সের ২৭ জন উপস্থিত ছিলেন। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দূর্যোগের কারণে সৃষ্ট সমস্যার সমাধানে ৩ টি ভাগে ভাগ হয়ে দলীয় কাজ করে উপস্থাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগর পৌরসভার  স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা বিষয়ে অংশীজনের পরামর্শ সভা অনুষ্ঠিত

আপডেট সময় :