ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৬ Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি

নেত্রকোণায় তামাক নিয়ন্ত্রণে অবস্থান কর্মসূচি

নেত্রকোণা প্রতিনিধি
  • আপডেট সময় : ৪২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোণায় তামাকজনিত রোগ ও মৃত্যু কমাতে তামাক নিয়ন্ত্রন আইন শক্তিশালী করার দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি ও নবনাট্য সংঘ বাংলাদেশ উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য এনটিভি স্টাফ রিপোর্টার ভজন দাস, কার্যকরী সদস্য মাই টিভি জেলা প্রতিনিধি আনিসুর রহমান, জাতীয় যক্ষা নিরোধ কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাইল ইসলাম শাহিন, নবনাট্য সংঘ বাংলাদেশ নেত্রকোণা জেলা শাখার সভাপতি সালাউদ্দিন খান রুবেল প্রমুখ।
তামাক সেবনের ক্ষতিকর দিক গুলো তুলে ধরে বক্তারা বলেন, ধূমপানে কোন উপকার হয় না বরং এটি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। ধূমপানের ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ফুসফুসের ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সার এবং দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের মতো মারাত্মক রোগ দেখা দিতে পারে। ২০১৯ সালের একটি পরিসংখ্যান থেকে জানা যায়, বিশ্বের প্রায় ৮৭লাখ মানুষ সরাসরি তামাক সেবনে মৃতুবরণ করেন। আর বাংলাদেশে তামাক সেবনের কারনে প্রতি বছর ১লাখ ৬১হাজার মানুষের প্রাণহানি ঘটে।
তামাক নিয়ন্ত্রণে অন্যতম কৌশলের আইন শক্তিশালীকরণ। বর্তমান এ আইন শক্তিশালী করা না হলে কার্যকরভাবে তামাক নিয়ন্ত্রন সম্ভব হবেনা। তাই তামাক নিয়ন্ত্রণের আইন শক্তিশালী করা এখন সময়ের দাবী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেত্রকোণায় তামাক নিয়ন্ত্রণে অবস্থান কর্মসূচি

আপডেট সময় :