ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ Logo নগরকান্দায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo ইকনকে এক লাখ টাকা ও বেতনসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক Logo খাগড়াছড়িতে বৃক্ষমেলা, বিনা মূল্যে বিতরণ হবে ৬৮ হাজার চারা Logo দাখিল পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় ছাত্রীর আত্মহত্যা Logo জামালপুরে সড়কের ইট চুরির মামলায় ৪ আসামির জামিন নামঞ্জুর Logo ব্যক্তিগত বেতন থেকে চার শহীদ পরিবারকে ভাতা দিচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী Logo আদমদীঘিতে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo শেরপুরকে ক্যাশলেস স্মার্ট টাউন গড়তে পূবালী ব্যাংকের র‍্যালি Logo ঠাকুরগাঁও হাসপাতালে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ৪

নোয়াখালীতে অস্বাস্থ্যকর খাবার রাখায় হাজী বিরিয়ানি ও টোকিও কাচ্চি বাড়ি জরিমানা

গাজী রুবেল, নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীতে বাসি খাবার সংরক্ষণ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহারের অভিযোগে দুই বিরিয়ানি হাউজকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বুধবার (২২ জুলাই) দুপুরে সদর উপজেলার টাউনহল মোড় ও দত্তেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে টাউনহল মোড়ের মেসার্স হাজী বিরিয়ানি হাউজে বাসি খিচুড়ি, তেহারি, বিরিয়ানি ও সিদ্ধ ডিম সংরক্ষণের প্রমাণ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা বাসি খাবার ধ্বংস করা হয়।
অন্যদিকে, মেসার্স টোকিও কাচ্চি বাড়িতে কাচ্চিতে নিষিদ্ধ কেওড়া জল ও খাবারে রং ব্যবহারের অভিযোগ এবং রান্না করা ও কাঁচা খাবার একসঙ্গে সংরক্ষণের দায়ে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, বিরিয়ানি ও তেহারিতে যে পরিমান মাংস দেওয়ার কথা তা না দেওয়া প্রায় ক্রেতা সাধারণের সাথে এসব বিরিয়ানি হাউজ গুলোর সাথে ঝগড়া হতে দেখা গেছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স ও জেলা ব্যাটালিয়ন আনসারের সদস্যরা অংশ নেন। অভিযানে এলপিজি সিলিন্ডারের নির্ধারিত মূল্যও তদারকি করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে অস্বাস্থ্যকর খাবার রাখায় হাজী বিরিয়ানি ও টোকিও কাচ্চি বাড়ি জরিমানা

আপডেট সময় :