ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি’র  বৃক্ষরোপণ কর্মসূচি  

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৩৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে গাইবান্ধা জেলার সাতটি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে শহরের ঘাঘট শিশুপার্কে গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার, উপজেলা প্রশিক্ষক,ইউনিয়ন ভিডিপি দলনেতা-নেত্রীসহ দপ্তরের অন্যান্য কর্মচারী।

আনসার ও ভিডিপি মহাপরিচালকের উদ্যোগে বাস্তবায়িত বৃক্ষরোপণ কর্মসূচী সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার সাতটি উপজেলার সরকারি খাস ভূমি, সড়ক পথ,স্কুল-কলেজ,প্রশাসনিক কার্যালয়, নদীরপাড়সহ আনসার ও ভিডিপি ক্লাব এবং জনগুরুত্বপূর্ণ স্থানে ফলজ,বনজ ও ভেষজের গাছ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সাহা।
প্রতি বছরের ন্যায় আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ অভিযান আগামী সেপ্টেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আনসার ও ভিডিপি সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচিতে সহায়ক ভূমিকা রাখছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি’র  বৃক্ষরোপণ কর্মসূচি  

আপডেট সময় :