পার্বতীপুরের মানবিক ইউএনও সাদ্দাম হোসেন এর বদলি!
- আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মানুষের কাছে একজন সৎ, মানবিক ও কর্মনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে
পরিচিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদ্দাম হোসেন। দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের পাশে থেকে সরকারি সেবাকে সহজ ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করেছেন।
আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা, সামাজিক সচেতনতা, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর আন্তরিক ভূমিকা পার্বতীপুরবাসীর প্রশংসা কুড়িয়েছে।
সরকারি দায়িত্বের অংশ হিসেবে তিনি এখন নতুন কর্মস্থলে যোগ দিতে পার্বতীপুর ছেড়ে যাচ্ছেন। তাঁর বিদায়ে অনেকেই আবেগাপ্লুত। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর জন্য শুভকামনা জানিয়ে অসংখ্য মানুষ ভালোবাসা প্রকাশ করছেন।
আপনার নতুন কর্মস্থল হোক আরও সফল ও গৌরবময়। মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনে উত্তরোত্তর সফলতা দান করুন। পার্বতীপুরবাসী আপনার অবদান সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

















