ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

পার্বতীপুরে যুবদলের উদ্যোগে ঈদ পুনমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ও যুব দলের উদ্যোগে আগামী ১৩ জুন পার্বতীপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে গণতন্ত্র, উন্নয়ন, সম্প্রীতি ও সংস্কৃতির মহামিলন, ঈদ পূনমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আয়োজকরা এ অনুষ্ঠানকে ঐতিহাসিক অনুষ্ঠান বলে ঘোষণা করেছেন।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ও ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. বখতিয়ার আহমেদ কচি, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন- বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, এ অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক সাবেক ছাত্রদল নেতা ও ঢাকা বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম।
সভাপতিত্ব করবেন- পার্বতীপুর উপজেলা যুব দলের আহবায়ক মোঃ মমিনুল ইসলাম (ডাক্তার) ও সার্বিক তত্বাবধায়নে উপজেলা যুবদলের সদস্য সচিব ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব রশিদ সংগ্রাম।
গতকাল বুধবার দুপুরে উপজেলা যুবদল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানপূর্ব প্রস্তুতি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে ১৩ জুন শনিবারের অনুষ্ঠানকে ঐতিহাসিক বলে ঘোষণা দিয়ে আয়োজকরা জানান, এখানে একদিকে যেমন বিশাল দলীয় কর্মী সমাবেশ হবে একই সাথে সাধারণ মানুষের বিনোদনের জন্য দেশ খ্যাত শিল্পী মনির খান, সালমা, আকাশ মাহমুদ, মহুয়া মৌ ও সুকুমার বডুরাসহ দেশের বহু বিশিষ্ট শিল্পী গান পরিবেশন করবেন।
এছাড়াও এ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনাজপুর-৫ আসনের অন্তর্ভুক্ত পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার জনসাধারণের কাঙ্খিত উন্নয়ন, স্থানীয় বিএনপি’র সাংগঠনিক পূর্নজাগরণের সূচনা করা হবে বলে আয়োজকরা জানান।
বিএনপির ১৩ জুনের অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে স্থানীয় সংগীত প্রিয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে বিপুল আগ্রহ ও উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পার্বতীপুরে যুবদলের উদ্যোগে ঈদ পুনমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

আপডেট সময় :