ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন Logo বিশেষ সুবিধা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে কর্মবিরতির ঘোষণা Logo এয়ারফ্লো মেশিনেও পচছে পেঁয়াজ, ক্ষতির শঙ্কায় রাজবাড়ীর কৃষক Logo জলঢাকায় শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মশালা Logo বর্ষায় প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা: সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধ Logo সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার Logo কাঁঠালিয়ায় শুরু হয়েছে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ Logo নবীনগরে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে সহকারী শিক্ষকের বিরুদ্ধে তদন্ত Logo গাজী কালুর দরগাহসংলগ্ন খাস জমি ব্যক্তি মালিকানায় রেকর্ডের অভিযোগ Logo শরীয়তপুরের জেলা পরিষদের প্রশাসক নাসির উদ্দীন কালুর জন্য পরিবারের দোয়া কামনা

ফায়ার সার্ভিসের আন্তঃবিভাগীয় পেশাগত প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ রির্পোটার
  • আপডেট সময় : ৮২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আন্তঃবিভাগীয় পেশাগত প্রতিযোগিতা-২০২৪ সম্পন্ন হয়েছে। ৩ মার্চ সকাল ১০টায় নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে-এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সম্মিলিতভাবে ঢাকা বিভাগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, প্রথম রানার্সআপ হয় খুলনা বিভাগ এবং দ্বিতীয় রানার্সআপ হয় ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্স, মিরপুর। পেশাগত দক্ষতা বৃদ্ধি করার জন্য প্রতিযোগিতায় যে ইভেন্টগুলো ছিল সেগুলোর মধ্যে ব্যক্তিগত ইভেন্ট হলো : ওয়ারহাউস ইন্সপেক্টরদের পেশাগত লিখিত পরীক্ষা, স্টেশন অফিসার ও ফায়ারফাইটার পর্যায়ে ব্রেভ হার্ট কম্পিটিশন, কুইক ড্রেস পরিধান, লেডার ক্লাইম্বিং ও কনফাইন্ড স্পেস রেসকিউ। দলগত ইভেন্টের মধ্যে ছিল রোড ট্রাফিক এক্সিডেন্ট ম্যানেজমেন্ট ও সিরিজ পাম্প ম্যানেজমেন্ট কম্পিটিশন।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

অধিদপ্তরের মহাপরিচালক প্রধান অতিথির বক্তব্যে প্রতিবছর বিভাগীয় পর্যায়ে দুইবার এবং কেন্দ্রীয় পর্যায়ে একবার করে পেশাগত প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেন। তিনি বলেন, “অগ্নি দুর্ঘটনার যে নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য এ ধরনের পেশাগত প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মোঃ রেজাউল করিম, অধিদপ্তরের উপপরিচালক (অপারেশন), উপপরিচালক (পরিকল্পনা), উপপরিচালক, ঢাকা বিভাগ, ঢাকা এবং ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফায়ার সার্ভিসের আন্তঃবিভাগীয় পেশাগত প্রতিযোগিতা সম্পন্ন

আপডেট সময় :