ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ফেনীতে স্বামী স্ত্রী দুজন শ্রীঘরে

ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর আদালতে স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে দায়ের করা পৃথক মামলায় স্বামী ও স্ত্রী উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ফেনীর আদালত। বুধবার উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এ আদেশ দেন।
মামলার এজহার সুএে জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমন ২০২৫ সালের অক্টোবর মাসে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন। অভিযোগ অনুযায়ী, বিয়ের দুই মাস পর নাসিমা আক্তার পূর্বপরিচিত এক ব্যক্তির সহযোগিতায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে বাবার বাড়ী চলে যান। এ ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে নাসিমা আক্তারের বিরুদ্ধে ফেনীর আদালতে চুরির মামলা করেন।
অন্যদিকে, নাসিমা আক্তার তার স্বামী মো. সুমন এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন। দুই মামলার শুনানি শেষে পারিবারিক বিরোধ আপসের মাধ্যমে মীমাংসা না হওয়ায় আদালত পৃথক দুই মামলায় স্বামী ও স্ত্রী উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী মো. সুমন এবং স্বামীর পরিবারের পক্ষ থেকে দায়ের করা চুরির মামলায় স্ত্রী নাসিমা আক্তারকে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে স্বামী স্ত্রী দুজন শ্রীঘরে

আপডেট সময় :